ফায়ারফক্স ওএস মজিলার ডেভেলপ করা, এবং লিনাক্স ও গেকো ইঞ্জিনে চলা একটি নতুন মোবাইল অপারেটিং সিস্টেম।
ফায়ারফক্স ওএস এর সোর্সকোড উন্মুক্ত এবং সে কারনে প্রোপ্রাইটরি প্রযুক্তি থেকেও মুক্ত। আমরা অ্যাপলিকেশন ডেভেলপারদের দারুন সব অ্যাপ তৈরি করার ক্ষমতা দিচ্ছি, আর এটি ব্যবহারকারীদের সন্তুষ্ট করার জন্য যথেষ্ট পরিমান শক্তিশালি এবং সহজ।
ওয়েব ডেভেলপারদের বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, পুরো ইউজার ইন্টারফেসটি-ই একটি ওয়েব অ্যাপ যেটা অন্যান্য ওয়েব অ্যাপ চালু এবং প্রদর্শন করতে পারে। ইউজার ইন্টারফেসে কোন ধরনের পরিবর্তন করতে হলে বা ফায়ারফক্স ওএস এর জন্য অ্যাপ তৈরি করতে হলে আপনাকে সেটা করতে হবে HTML, CSS এবং JavaScript ব্যবহার করেই। তবে চিন্তার কোন কারন নেই! আপনি আমাদের API এর মাধ্যমে মোবাইল ডিভাইসের সকল হার্ডওয়্যার ও সেবা ব্যবহার করার সুবিধা পাবেন।
প্রোডাক্ট হিসেবে দেখতে চাইলে ফায়ারফক্স ওএস হচ্ছে বুট টু গেকো (B2G) এর উপরে মজিলা (ও আমাদের OEM প্রস্তুতকারকদের) করা ব্র্যান্ডিং এবং সমর্থিত সেবা যুক্ত করা একটি অপারেটিং সিস্টেম এর ইঞ্জিনিয়ারিং কোড নেম। বুট টু গেকো মজিলার ভেতরের কিছু ইঞ্জিনিয়ার এবং বাইরের মজিলা/উন্মুক্ত সোর্স পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় ডেভেলপ করা সম্ভব হয়েছে।
ফায়ারফক্স ওএস এর জন্য অ্যাপ তৈরি
ওপেন ওয়েব অ্যাপ এবং ফায়ারফক্স ওএস এ ইন্সটল যোগ্য অ্যাপ তৈরি করার জন্য আপনার সম্ভাব্য যতরকম তথ্য দরকার হবে, তা জানতে আমাদের অ্যাপ সেন্টারে যান!
প্লাটফর্ম গাইড
ফায়ারফক্স ওএস প্লাটফর্মের বিভিন্ন উপাদান কিভাবে একসাথে থাকে ও কাজ করে, তার বিস্তারিত নিয়ে প্লাটফর্ম ডেভেলপারদের জন্য একটি নির্দেশিকা।
বিল্ড এবং ইন্সটল
ইমুলেটরে ফায়ারফক্স ওএস চালানো, উপযুক্ত ডিভাইস অথবা ডেস্কটপ সিমুলেটরে ফায়ারফক্স ওএস বিল্ড ও ইন্সটল করার বিস্তারিত নিয়ে একটি নির্দেশিকা।
ডেভেলপার ফোন সমূহ
নির্দিষ্ট ডেভেলপার ফোন টুইক, হালনাগাদ, ঠিক করা এবং কেনা সংক্রান্ত তথ্য।
অন্যান্য রিসোর্স
- আন্ড্রে আল্ভস গার্জিয়ার লেখা Quick Guide For Firefox OS App Development বিনামূল্যে PDF, ePUB এবং MOBI ফরম্যাটে ডাউনলোড করা যাবে। আজই দেখুন।
- বব থুলফ্রাম আমাজনে Beginning Firefox OS HTML5 Game Programming প্রকাশ করেছেন। ফায়ারফক্স ওএস এর জন্য গেম ডেভেলপে আগ্রহী হলে তার Firefox OS gaming blog টিও দেখতে পারেন।
দ্রষ্টব্যঃ ফায়ারফক্স ওএস ডকুমেন্টেশনের সম্পর্কিত চলতি কাজগুলোর হিসেব আমরা ফায়ারফক্স ওএস এর ডকুমেন্টেশনের অবস্থা পাতায় রাখছি। যদি আপনি আমাদের ফায়ারফক্স ওএস এর ডকুমেন্টেশনে অবদান রাখতে সহযোগিতা করতে চান, তাহলে কোন কাজটি করা প্রয়োজন জানতে এই পাতাটি দেখুন!
Join the Firefox OS community
- IRC: #b2g (learn more)
- Other IRC channels: #gaia, #openwebapps, #webapi