নতুন করে শিখি...
যারা মনে করেন জাভাস্ক্রিপ্ট জানেন, তারা রিভিউ করে নিন!
জাভাস্ক্রিপ্ট® (সংক্ষেপে JS) একটি হালকা, ইন্টারপ্রেটেড (কম্পাইল করার প্রয়োজন নেই), ওব্জেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। ফাংশন - এর ব্যাপক ব্যবহার আমরা জাভাস্ক্রিপ্টে দেখে থাকি, এটি ওয়েব পেজের স্ক্রিপ্টিং ভাষা হিসেবে বেশি পরিচিত, কিন্তু ব্রাউজার ছাড়াও অন্যান্য জায়গায় ব্যবহার করা হয়। এছাড়া ব্যবহার করা হয় node.js অথবা Apache CouchDB এ।
জাভাস্ক্রিপ্ট স্ট্যান্ডার্ড এর নাম ECMAScript। ২০১২ সাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সব নতুন ব্রাউজার ECMAScript 5.1 সমর্থন করে। পুরোনো ব্রাউজারগুলো অন্তত ECMAScript 3 সমর্থন করে। এখন কাজ চলছে ৬ষ্ঠ রিভিশন নিয়ে। নিবেদিত উইকিতে সাম্প্রতিক তথ্য পাবেন - কি কি নতুন আর উন্নত ফিচার যোগ হল।
আমাদের সাইটের এই অংশে জাভাস্ক্রিপ্ট ভাষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওয়েবপেইজ বা হোস্ট এনভায়রনমেন্ট নিয়ে কোনকিছু এই অংশে নেই। ওয়েবপেইজ সংক্রান্ত নির্দেশনা বা API জানতে DOM দেখুন। DOM এবং জাভাস্ক্রিপ্ট নিয়ে একসাথে নির্দেশনা দেখুন DOM রেফারেন্স পাতায়।
<canvas> একটি HTML5 element যেটায় স্ক্রিপ্ট লিখে গ্রাফিক আঁকতে পারবেন। যেমন, এটা দিয়ে গ্রাফ আকা যায়, ছবি কম্পোজ করা যায় আর কম-বেশি এনিমেশন করা যেতে পারে!
মাইক্রোসফট "ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করে এরকম ওয়েব স্ট্যান্ডার্ড এর পরিবর্তন, ভ্রান্তি দূরীকরণ, এক্সটেনশন ইত্যাদি নিয়ে সর্বশেষ তথ্য" প্রকাশ করেছে। এগুলোর মধ্যে জাভাস্ক্রিপ্ট সংক্রান্ত তথ্যগুলো হলঃ
প্রশ্নোত্তোর এবং পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি সাইট - দেখুন আপনার প্রশ্নের উত্তর এখানে পেয়ে যান কিনা। না পেলে আপনি প্রশ্ন করে জেনে নিতে পারবেন।