বাংলাদেশদক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। দেশটির উত্তর, পূর্ব ও পশ্চিম সীমানায় ভারত ও দক্ষিণ-পূর্ব সীমানায় মায়ানমার; দক্ষিণে বঙ্গোপসাগর। সাবেক “বঙ্গ” বা “বাংলা” নামক ভূখন্ডের পূর্ব অংশ যা পূর্ব বাংলা নামে পরিচিত ছিল সেটি বর্তমান বাংলাদেশ রাষ্ট্র। সুপ্রাচীন কালে বাংলাদেশে প্রথম মানব বসতি গড়ে উঠে। পর্যায়ক্রমে বৌদ্ধ, হিন্দু ও মুসলিম শাসনের পর বাংলা ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৪৭ সালের ভারত বিভাগের সময় পাকিস্তানের পূর্ব অংশ (পূর্ব পাকিস্তান) হিসেবে বাংলাদেশের সীমানা নির্ধারিত হয়। পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যের কারণে দীর্ঘ আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সংবিধান অনুসারে বাংলাদেশে সংসদীয় পদ্ধতিতে পরিচালিত সরকার প্রতিষ্ঠিত। বাংলাদেশ নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ। বর্ষার সময় এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। অসংখ্য নদনদী সমগ্র দেশজুড়ে বয়ে গেছে। পদ্মা, মেঘনা, যমুনা দেশের প্রধান নদী। নদীবাহিত পলির কারণে সুপ্রাচীনকাল থেকে এখানকার মাটি উর্বর। সড়ক ও রেলপথ ছাড়াও জলপথ যোগাযোগের একটি অন্যতম প্রধান মাধ্যম। ধান, পাট, গম, চা ইত্যাদি এখানকার প্রধান ফসল। বাঙালিরা বাংলাদেশের মূল জনগোষ্ঠী। এছাড়াও চাকমা, মারমা, সাঁওতাল, গারোসহ অনেক আদিবাসী গোষ্ঠী রয়েছে। বাংলা ভাষা বাংলাদেশের রাষ্ট্রভাষা। দেশের অধিকাংশ মানুষ মুসলিম। অন্যান্য ধর্মের মধ্যে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্ট ধর্ম রয়েছে। চট্টগ্রাম ও মংলা বাংলাদেশের সমুদ্রবন্দর। এ দুই বন্দরের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের অধিকাংশ সম্পন্ন হয়। তৈরী পোষাক বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য। বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক ও বিম্সটেক-এর প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া দেশটি ওআইসি ও ডি-৮ এরও সদস্য। (বাকি অংশ পড়ুন...)
ভালো নিবন্ধ
বাইত আল কুরআন (আরবি: بيت القرآن, অর্থ: কুরআনের ঘর) বাহরাইনেরহুরায় অবস্থিত ইসলামি শিল্পের উপর বিশেষায়িত একটি কমপ্লেক্স। এটি ১৯৯০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই কমপ্লেক্স এখানকার ইসলামি জাদুঘরের জন্য প্রসিদ্ধ। এটি পৃথিবীর প্রসিদ্ধতম ইসলামি জাদুঘরগুলোর মধ্যে অন্যতম। ১৯৮৪ খ্রিষ্টাব্দে এই কমপ্লেক্সের নির্মাণ শুরু হয়। ১৯৯০ খ্রিষ্টাব্দের মার্চে জাদুঘর চালু করা হয়। আবদুল লতিফ জাসিম কানু এর উদ্বোধন করেন। কুরআন ও অন্যান্য দুর্লভ বইয়ের মূল্যবান পাণ্ডুলিপি রক্ষার জন্য এটি নির্মিত হয়। একটি আঞ্চলিক ম্যাগাজিনের মতে পারস্য উপসাগর অঞ্চলে এই উদ্যোগ অভাবনীয়। এই প্রতিষ্ঠান ও এর জাদুঘরে আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ কুরআনের ঐতিহাসিক পাণ্ডুলিপি রয়েছে। এখানে পূর্বে চীন থেকে পশ্চিমে স্পেন পর্যন্ত ইসলামি বিশ্বের নানা স্থানের কুরআনের পাণ্ডুলিপি রয়েছে। জটিল গঠনের বাহ্যিক নকশা ১২শ-শতাব্দীর প্রাচীন মসজিদের নকশার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। কমপ্লেক্সে মসজিদ, গ্রন্থাগার, অডিটোরিয়াম, মাদ্রাসা এবং দশটি প্রদর্শন হলযুক্ত জাদুঘর রয়েছে। মূল হল ও মসজিদের উপর বড় আকারের স্ট্রেইন্ড গ্লাসের গম্বুজ রয়েছে। মিহরাব নীল সিরামিক দিয়ে আবৃত। এর উপর কুরআনের আয়াত উৎকীর্ণ রয়েছে। (বাকি অংশ পড়ুন...)
...কুতুব মিনার ২০০৬ সালে ভারতের সবচেয়ে পরিদর্শিত সৌধ যার পর্যটকের সংখ্যা ছিলো প্রায় ৩৮.৯৫ লক্ষ, যেখানে তাজমহলের পরিদর্শিত পর্যটকের সংখ্যা প্রায় ২৫.৪ লক্ষ?
... একাডেমি পুরস্কার বিজয়ী আমেরিকান অভিনেত্রী এলিজাবেথ টেইলর সাতজনকে মোট আট বার বিয়ে করেছিলেন, এবং বর্তমানেও তিনি কারো সাথে বিবাহিত নন?
...কলম্বিয়ান কণ্ঠশিল্পী শাকিরা মাত্র চার বছর বয়সে তাঁর জীবনের প্রথম কবিতাটি লেখেন, যার নাম ছিলো লা রোসা দে ক্রিস্টাল?
...স্কুইডের শুড় প্রকৃতপক্ষে বিবর্তিত পদ, যা পূর্বপুরুষের বিবর্তনের ধারায় জটিল গঠন বিশিষ্ট শুড়ে পরিণত হয়েছে?
...দশ বছর বয়সে, একটি মেয়ের শরীরে একই বয়সের একটি ছেলের তুলনায় গড় চর্বির পরিমাণ থাকে মাত্র ৫% বেশি, কিন্তু বয়ঃসন্ধির শেষে এসে এই পার্থক্য হয় ৫০%-এর কাছাকাছি?