বাংলাদেশদক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র। দেশটির উত্তর, পূর্ব ও পশ্চিম সীমানায় ভারত ও দক্ষিণ-পূর্ব সীমানায় মায়ানমার; দক্ষিণে বঙ্গোপসাগর। সাবেক “বঙ্গ” বা “বাংলা” নামক ভূখন্ডের পূর্ব অংশ যা পূর্ব বাংলা নামে পরিচিত ছিল সেটি বর্তমান বাংলাদেশ রাষ্ট্র। সুপ্রাচীন কালে বাংলাদেশে প্রথম মানব বসতি গড়ে উঠে। পর্যায়ক্রমে বৌদ্ধ, হিন্দু ও মুসলিম শাসনের পর বাংলা ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়। আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৪৭ সালের ভারত বিভাগের সময় পাকিস্তানের পূর্ব অংশ (পূর্ব পাকিস্তান) হিসেবে বাংলাদেশের সীমানা নির্ধারিত হয়। পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যের কারণে দীর্ঘ আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। সংবিধান অনুসারে বাংলাদেশে সংসদীয় পদ্ধতিতে পরিচালিত সরকার প্রতিষ্ঠিত। পদ্মা, মেঘনা, যমুনা দেশের প্রধান নদী। বাংলা ভাষা বাংলাদেশের রাষ্ট্রভাষা। দেশের অধিকাংশ মানুষ মুসলিম। অন্যান্য ধর্মের মধ্যে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্ট ধর্ম রয়েছে। চট্টগ্রাম ও মংলা বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর। (বাকি অংশ পড়ুন...)
আপনি জানেন কি...
...যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর তৈরি বি-২ স্পিরিট-ই একমাত্র যুদ্ধবিমান, যা স্টেল্থ অবস্থানে, দূর আকাশ থেকে ভূমিতে নির্দিষ্ট লক্ষমাত্রায় বোমা ছুড়তে সক্ষম?
ইয়োহানেস কেপলার (জার্মান: Johannes Kepler) একজন জার্মান গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী। তিনি ১৭শ শতকের জ্যোতির্বৈজ্ঞানিক বিপ্লবের অন্যতম প্রধান ব্যক্তিত্ব, বিখ্যাত হয়ে আছেন কেপলারের গ্রহীয় গতিসূত্রের কারণে। পরবর্তীকালের জ্যোতির্বিজ্ঞানীরা তাঁর লেখা আস্ত্রোনমিয়া নোভা, হারমোনিকেস মুন্দি এবং এপিতোমে আস্ত্রোনমিয়াই কোপেরনিকানাই বইগুলির মধ্যে লেখা নীতিগুলিকেই তাঁর সূত্র হিসাবে নামকরণ করেছেন। কেপলারের আগে গ্রহের গতিপথ জ্যোতিষ্কসমূহের খ-গোলক অনুসরণ করে নির্ণয় করা হত। কেপলারের পরে জ্যোতির্বিজ্ঞানীরা বুঝতে পারেন গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথ অনুসরণ করে। কেপলারের গ্রহীয় সূত্রগুলো আইজাক নিউটনেরবিশ্বজনীন মহাকর্ষ তত্ত্বের ভিত্তি হিসেবে কাজ করেছিল। কর্মজীবনে কেপলার ছিলেন অস্ট্রিয়ার গ্রাৎস শহরে অবস্থিত একটি সেমিনারি স্কুলে গণিতের শিক্ষক যেখানে তিনি প্রিন্স হান্স উলরিখ ফন এগেনবের্গের একজন ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন। এরপরে তিনি বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ট্যুকো ব্রাহের সহকারী হন এবং একসময় সম্রাট দ্বিতীয় রুডলফ এবং তার দুই উত্তরসূরী মাটিয়াস ও দ্বিতীয় ফের্ডিনান্ডের রাজগণিতবিদ হিসেবে কাজ করেন। (বাকি অংশ পড়ুন...)
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা। এটি বৈশ্বিকভাবে উইকিমিডিয়া সংগঠন ও সম্প্রদায়কে সহায়তার পাশাপাশি উইকিপিডিয়াসহ অন্যান্য সহপ্রকল্পগুলোর প্রযুক্তিগত বিষয়াদি দেখাশোনা করে থাকে।
উইকিমিডিয়া ফাউন্ডেশন অনুমোদিত স্থানীয় অলাভজনক সংস্থা। এটি বাংলাদেশে বাংলা উইকিপিডিয়া বা এর সহপ্রকল্পসমূহ এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষামূলক প্রকল্পের প্রচার ও প্রসারের কাজ করে। মূলত এটি উইকি প্রকল্পের বাংলাদেশী স্বেচ্ছাসেবকদের একটি সংগঠন।
উইকিমিডিয়া ফাউন্ডেশন অনুমোদিত একটি ব্যবহারকারী দল। এটি ভারতের পশ্চিমবঙ্গে বাংলা উইকিপিডিয়া বা এর সহপ্রকল্পসমূহ এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষামূলক প্রকল্পের প্রচার ও প্রসারের কাজ করে। মূলত এটি উইকি প্রকল্পের পশ্চিমবঙ্গের স্বেচ্ছাসেবকদের একটি সম্প্রদায়।