Apply your JS skills to key Mozilla projects as an MDN Fellow! http://mzl.la/MDNFellowship

mozilla
আপনার অনুসন্ধান ফলাফল

    জাভাস্ক্রিপ্ট

    নতুন করে শিখি...
    যারা মনে করেন জাভাস্ক্রিপ্ট জানেন, তারা রিভিউ করে নিন!

    জাভাস্ক্রিপ্ট® (সংক্ষেপে JS) একটি হালকা, ইন্টারপ্রেটেড (কম্পাইল করার প্রয়োজন নেই), ওব্জেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। ফাংশন - এর ব্যাপক ব্যবহার আমরা জাভাস্ক্রিপ্টে দেখে থাকি,  এটি ওয়েব পেজের স্ক্রিপ্টিং ভাষা হিসেবে বেশি পরিচিত, কিন্তু ব্রাউজার ছাড়াও অন্যান্য জায়গায় ব্যবহার করা হয়। এছাড়া ব্যবহার করা হয় node.js অথবা Apache CouchDB এ।

    জাভাস্ক্রিপ্ট স্ট্যান্ডার্ড এর নাম ECMAScript। ২০১২ সাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সব নতুন ব্রাউজার ECMAScript 5.1 সমর্থন করে। পুরোনো ব্রাউজারগুলো অন্তত ECMAScript 3 সমর্থন করে। এখন কাজ চলছে ৬ষ্ঠ রিভিশন নিয়ে। নিবেদিত উইকিতে সাম্প্রতিক তথ্য পাবেন - কি কি নতুন আর উন্নত ফিচার যোগ হল।

    আমাদের সাইটের এই অংশে জাভাস্ক্রিপ্ট ভাষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওয়েবপেইজ বা হোস্ট এনভায়রনমেন্ট নিয়ে কোনকিছু এই অংশে নেই। ওয়েবপেইজ সংক্রান্ত নির্দেশনা বা API জানতে DOM দেখুন। DOM এবং জাভাস্ক্রিপ্ট নিয়ে একসাথে নির্দেশনা দেখুন DOM রেফারেন্স পাতায়।

    নির্দেশনা

    জাভাস্ক্রিপ্ট রেফারেন্স
    এই নির্দেশিকায় জাভাস্ক্রিপ্ট ১.৫ এবং আপডেট সম্পর্কিত সম্পূর্ণ নির্দেশনা পাবেন।
    জাভাস্ক্রিপ্ট গাইড
    যারা নতুন নতুন প্রোগ্রামিং শিখছেন, তাদের জন্য এই গাইডবই!

    প্রাথমিক আলোচনা

    জাভাস্ক্রিপ্ট প্রযুক্তি নিয়ে ওভারভিউ
    ওয়েব ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট - প্রাথমিক আলোচনা
    জাভাস্ক্রিপ্টে ডেটা স্ট্রাকচার
    জাভাস্ক্রিপ্টে যা যা ডেটা স্ট্রাকচার আছে
    Inheritance এবং প্রটোটাইপ চেইন
    প্রায় সবাই প্রটোটাইপ কি জিনিস, আর কিভাবে প্রটোটাইপ দিয়ে ইনহেরিটেন্স করা যায় ব্যাপারটা ভুল বুঝে! এই অংশে আছে বিস্তারিত আলোচনা

    অন্যান্য আর্টিকেল

    ক্যানভাস টিউটোরিয়াল
    <canvas> একটি HTML5 element যেটায় স্ক্রিপ্ট লিখে গ্রাফিক আঁকতে পারবেন। যেমন, এটা দিয়ে গ্রাফ আকা যায়, ছবি কম্পোজ করা যায় আর কম-বেশি এনিমেশন করা যেতে পারে!
    জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ভাষার যত রিসোর্স
    জাভাস্ক্রিপ্ট ভাষার স্ট্যান্ডার্ড এর বর্ণনা।
    ইন্টারনেট এক্সপ্লোরার স্ট্যান্ডার্ড সাপোর্ট সংক্রান্ত তথ্য
    মাইক্রোসফট "ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করে এরকম ওয়েব স্ট্যান্ডার্ড এর পরিবর্তন, ভ্রান্তি দূরীকরণ, এক্সটেনশন ইত্যাদি নিয়ে  সর্বশেষ তথ্য" প্রকাশ করেছে। এগুলোর মধ্যে জাভাস্ক্রিপ্ট সংক্রান্ত তথ্যগুলো হলঃ

    সবগুলো দেখুন...

    টুলস এবং আরো জানুন!

    • Codecademy - জাভাস্ক্রিপ্টের ফ্রি কোর্স, ইন্টারেক্টিভ প্রবলেম।
    • Learnstreet - জাভাস্ক্রিপ্ট আর প্রোগ্রামিং নিয়ে টিউটোরিয়াল, অনুশীলন
    • Code School - অনেকগুলো জাভাস্ক্রিপ্ট কোর্স করুন আর শিখুন।
    • Idiomatic.js - আত্মবিশ্বাসের সাথে সাবলীল ভাবে জাভাস্ক্রিপ্ট কোড করার নিয়ম-নীতি।
    • জাভাস্ক্রিপ্টে মেমরী ম্যানেজমেন্ট । জাভাস্ক্রিপ্টে কিভাবে মেমরী নিয়ন্ত্রণ করা হয় তার ধারণা।
    • Firebug - জাভাস্ক্রিপ্ট ডিবাগ আর প্রোফাইলিং করার জন্যে।
    • Venkman - জাভাস্ক্রিপ্ট ডিবাগ করা
    • JavaScript Shells - কোডের অংশবিশেষ টেস্ট করা
    • JSLint - কোডের সিন্ট্যাক্স ঠিক আছে কিনা। এছাড়া বাজে অভ্যাস পরিহার করা শেখায়।
    • JSHint - কোডের সিন্ট্যাক্স ঠিক আছে কিনা চেক করার জন্যে কমিউনিটির তৈরি টুল।
    • JSDoc - কোডের ডকুমেন্টেশন তৈরি করা
    • Aptana Studio - ওপেন সোর্স IDE, এতে আছে এজাক্স আর জাভাস্ক্রিপ্ট সাপোর্ট (এক্লিপ্স এর ওপর ভিত্তি করে তৈরি)
    • Netbeans - ওপেন সোর্স IDE যাতে আছে সুন্দর জাভাস্ক্রিপ্ট সাপোর্ট
    • Eclipse - ওপেন সোর্স IDE - এর সাথে জাভাস্ক্রিপ্ট কোড করার টুলকিট আছে।
    • Cloud9 IDE - আপনার ব্রাউজারেই চলবে এরকম একটি ওপেন সোর্স IDE। এতে জাভাস্ক্রিপ্ট আর Node.js সাপোর্ট রয়েছে।
    • Pretty Diff - সংকুচিত (minified) কোডের সাথে রেগুলার কোডের তুলনা করার জন্যে একটি diff টুল
    • Extension Developer's Extension - এর আছে জাভাস্ক্রিপ্টে কোড করার এনভায়রনমেন্ট আর শেল  (কমান্ড প্রম্পট)।
    • BoilerplateJS - বড় জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট করার জন্যে আর্কিটেকচার রেফারেন্স
    • অন্যান্য জাভাস্ক্রিপ্ট টুলস

    সবগুলো দেখুন...

     অন্যান্য রিসোর্স

    JavaScript Garden
    জাভাস্ক্রিপ্টের জটিল বিষয়গুলো নিয়ে ভালো তথ্য পাবেন এই সাইটে।
    JSWiki
    গিট-হাব ভিত্তিক একটি উইকি যেখানে লাইব্রেরী আর রিসোর্স নিয়ে তথ্য পাবেন।
    Stack Overflow
    প্রশ্নোত্তোর এবং পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি সাইট - দেখুন আপনার প্রশ্নের উত্তর এখানে পেয়ে যান কিনা। না পেলে আপনি প্রশ্ন করে জেনে নিতে পারবেন।
    Pineapple · JavaScript
    সাম্প্রতিক সময়ের সব জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল আর রিসোর্সের একটি বিশাল সংগ্রহশালা।

    U.S. এবং অন্যান্য দেশে জাভাস্ক্রিপ্ট ওরাকল এর ট্রেডমার্ক অথবা নিবন্ধিত ট্রেডমার্ক।

    ডকুমেন্ট ট্যাগ এবং অবদানকারী

    Contributors to this page: tuxboy, maktrix, invisibl3_kngiht, mythrobin, badsha_eee, teoli, shafiul
    সর্বশেষ হালনাগাদ করেছেন: teoli,